শিক্ষকদের বিনামূল্যের কোডিং শেখাবে অ্যাপল

১১ জুলাই, ২০২০ ১৬:৪৮  
ওপেন সোর্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সুইফট ব্যবহার করে ডেভেলপারদের অ্যাপ তৈরির মৌলিক ধারণা দিতে শিক্ষকদেরকে সহায়তার উদ্যোগ নিয়েছে অ্যাপল। আর বিনামূল্যে এই কোর্স শেখাতে নতুন বিষয়বস্তু দিয়ে বর্তমান কোডিং প্রকল্পকে আরও সমৃদ্ধ করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট। ‘ডেভেলপ ইন সুইফট’ এবং ‘এভরিওয়ান ক্যান কোড’ ব্যানারের আওতায় উন্মুক্ত করেছে বিভিন্ন সময়ের কোডিং কোর্সগুলো। অ্যাপল বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে কম্পিউটার বিজ্ঞান বিষয়ের শিক্ষকদেরকে সহায়তা করতেই নতুন কোর্সটি সাজানো হয়েছে । প্রাথমিক পর্যায়ের কোডারদের জন্য ‘এভরিওয়ান ক্যান কোড’ কোর্স এবং অ্যাডভান্সড কোডারদের জন্য ‘ডেভেলপ ইন সুইফট’ সিরিজের আওতায় চলতি বছর বসন্তে চারটি নতুন বই উন্মুক্ত করবে প্রতিষ্ঠানটি। অ্যাপল বুকস স্টোর থেকে বিনামূল্যে বইগুলো সংগ্রহ করা যাবে। পাশাপাশি ‘এভরিওয়ান ক্যান কোড’ কোর্সের আওতায় সুইফট প্লেগ্রাউন্ডস অ্যাপের মাধ্যমে পাজল এবং গেম দিয়ে সুইফট শেখা যাবে।